Latest Question & Answer

প্রত্যেক ফরজ নামাযে কোন সুরাগুলো পড়া সুন্নত?

রোযার উদ্দেশ্যে সাহরি খাওয়াই যথেষ্ট নাকি মুখে নিয়ত করা জরুরী?

রোযা রেখে মুখের থুতু গিলে ফেললে রোযা ভেঙ্গে যাবে কি?

ব্যাংক বা পোষ্ট অফিসে টাকা রেখে তার ইন্টারেস্ট দিয়ে সংসার চালানো বৈধ হবে কি?

মৃত্যুর পর ভাই বা ভাতিজা সম্পদ পাবে এই আশঙ্কায় মেয়ের নামে সম্পদ করা যাবে কি?

স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের সময় মা বা শাশুড়ির কথা মনে এলে কি করব?

হুরমাতে মুছাহারাহ এর বিধান না জেনে করলে এর হুকুম সাব্যস্ত হবে কি?

শিরকী গান গাইলে ঈমান যাবে কি?

নাপাক অবস্থায় নামায পড়লে কি ঈমান চলে যাবে?

শুধু মনে মনে তালাকের কথা ভাবার দ্বারাই তা তালাক পতিত হবে?

পেনশনের টাকা দিয়ে কি হজ হবে? বাবার পেনশনের টাকা দিয়ে কি ব্যবসা করা যাবে?

পেনশন ভোগীর সঞ্চয়পত্র হালাল নাকি হারাম? হালাল ফিক্সড ডিপোজিট কোনটা?

অফিসের কাজে পায়ে হেঁটে গিয়ে রিক্সার বিল সাবমিট করা বৈধ হবে কি?

রাতের নামায এক সালামে আট রাকাআত পড়ার দলীল আছে কি?

কনডম ব্যবহার করা কি জায়েয?

স্ত্রীকে আপনি চালাকের পরিবর্তে তোতলানো ভাবে “আপনি তালাক” বললে তালাক হবে কি?

ছবি প্রিন্ট দেওয়া বৈধ কি?

বাসায় পানি না থাকলে তায়াম্মুম করে নামায পরা বৈধ হবে কি? নাকি এক মাইল তালাশ করতে হবে?

আত্মহত্যাকারীর কাফন, দাফন ও জানাযার হুকুম কি?

গান বাজনা শুনা হালাল মনে করলে কি কাফির হবে?

স্ত্রীর পেনশনের টাকায় তার সন্তানরা অংশীদার হবে কি?

কেকের উপর জন্মদিনের উইশ লিখে দেওয়া জায়েয কি?

ব্যবসার জন্য মেয়েদের দিয়ে লাইভ প্রেজেন্টেশন করানো জায়েয কি?

বোনের সাথে ভাই না থাকলে মায়ের সম্পদে কি মামাত ভায়েরা অংশীদার হবে?

৭২ বছরের বৃদ্ধের দেখাশোনার জন্য বালেগা কাজের মেয়ে রাখা যাবে কি?

মেয়ের লজ্জাস্থান স্পর্শ করলে স্ত্রী হারাম হয়ে যাবে কি?

হাঁস-মুরগি জবাই করার নিয়ম কি? বাজার থেকে ক্রয়কৃত হাঁস-মুরগি দোকানদার একা জবাই করে দিলে খাওয়া যাবে কি?

সূরা ফাতেহার স্থানে তাশাহহুদ পড়ে ফেললে সিজদায়ে সাহু দিতে হবে কি?

ঋণ পরিশোধের সময় ঋণের চেয়ে বেশি দিলে নেওয়া যাবে কি?

“১ ঘন্টার বেশি ফোন ব্যবহার করলে তুমি তালাক” স্বামী একথা বললে এবং ফোন ব্যবহার করলে কি তালাক হবে?

স্ত্রীকে তালাক গ্রহনের ক্ষমতা না দিলেও কি সে ডিভোর্স নিতে পারে?

স্ত্রী ডিভোর্স দিলে তা কার্যকর হয় কি?

স্বামী তিন তালাক দিলে সংসার করা যাবে কি?

জমি এগ্রিমেন্ট বা বন্ধক নেওয়া জায়েয হবে কি?

চাকরি থেকে অবসরকালীন টাকা দিয়ে সংসার চালানো এবং হজ করা যাবে কি?

কারো হক নষ্ট করলে এবং তাদেরকে বিস্তারিত বলতে লজ্জা পেলে হক পৌঁছানোর সূরত কি?

তিন তালাক দেয়ার পরে ঘর সংসার করা যাবে কি?

যাকাতের টাকা দিয়ে কি পুরস্কার দেয়া যাবে?

সন্তান পিতামাতার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে কি?

মুআজ্জীন ও ইমামের নূন্যতম বয়স কত হওয়া উচিত?

শুধু ২/৪ ভরি স্বর্ণ থাকলে কুরবানী ওয়াজিব হবে কি?

কুকুর কামড়ানো প্রানি খাওয়ার বিধান কি?

তাজা মাছ কাটা কি জায়েয?

নামাযে একটি সিজদা দিলাম না দুইটি এমন সন্দেহ হলে করণীয় কি?

মেয়ের বিয়ের জন্য সাহায্য চাওয়া কি বৈধ?

পিতার জন্য এক সন্তানকে কিছু জমি দেওয়া বৈধ কি?

বৃদ্ধ হওয়ার কারণে মান্নত পুরা না করতে পারলে করণীয় কি?

"আমি তোমাকে ছাড়া যাকে বিবাহ করবো, সেই তালাক" একথা বললে কি হুকুম?

লঞ্চে নামায পড়ার সময় কিবলা ঘুরে গেলে করণীয় কি?

কুরবানীর পশুর দুধ নেসাবের মালিক ব্যক্তি খেতে পারবে কি?

লেগুনার ভাড়া দিতে ভুলে গেলে করণীয় কি?

ছবি সম্বলিত পণ্য বিক্রি করে অর্জিত টাকা কি হালাল?

পালক সন্তানকে সম্পদের কিছু দেওয়া যাবে কি?

ঈদের নামাযে প্রথম রাকাআতে ৩ তাকবীরের স্থানে চার তাকবীর দিলে করনীয় কি?

“তোমাকে আমি রাখব না” একথা বললে তালাক হবে কি?

কোন মহিলা তার সৎ ছেলেকে চুমু দিতে পারবে কি?

একটি সন্তান মারা গেলে কোন ফজীলাত আছে কি?

“তোমার মতো স্ত্রী আমার দরকার নেই” এই কথার দ্বারা স্ত্রী তালাক হবে কি?

মেয়ে কালো হলে সন্তানও কালো হবে এটা কি ঠিক?

স্বামী কোর্টের মাধ্যমে তালাক দিলে পুনরায় সংসার করা যাবে কি?

বিবাহের পর ১ মাস / বছর পর মেয়েকে উঠিয়ে আনা হয় তা কি জায়েয আছে?

হুরমাতে মুছাহারাহ সংক্রান্ত একটি প্রশ্নোত্তর

মোবাইলে কোরআন শরীফ পড়তে কি অযু থাকা আবশ্যক?

নামাযে মনে মনে কিছু পড়লে নামায নষ্ট হবে কি?

যারা বিকাশে সূদ নেয় তাদের নিকট থেকে ক্যাশ ইন করা যাবে কি?

হুরমতে মুছাহারার জন্য মেয়েদের মধ্যে কামভাব আসার আলামত কি?

বড়পিরের নাম উচ্চারন করে দুআ করা যাবে কি?

যেই মহিলার সাথে যিনা করেছি তার মেয়েকে বিবাহ করা যাবে কি?

নামাযে তাশাহহুদ না পড়লে ঐ নামায দোহরাতে হবে কি?

গোসল ফরজ হবার পর পানি পাওয়া না গেলে করণীয় কি?

ঘুষ দিয়ে চাকুরী নেওয়া জায়েয হবে কি?

উযূতে মুখ ধৌত করার সীমানা কতটুকু?

অমুসলিমদের কাছে কোনো দুআ চাওয়া জায়েয আছে কি?

দুনিয়াবী উদ্দেশ্যে (যেমন পড়াশোনার জন্য) কাফেরদের দেশে যাওয়া জায়েয হবে কি?

স্বামী তালাক গ্রহনের ক্ষমতা না স্ত্রী তালাক গ্রহন করতে পারবে কি?

হারাম গোশত ফ্রাই করা তেলে হালাল গোশত ফ্রাই করে খাওয়া বৈধ কি?

হিন্দু ধর্ম সহ অন্যান ধর্মের মানুষের বাড়িতে খাওয়া যাবে কি?

ইমাম চতুর্থ রাকাআতে না বসে দাঁড়িয়ে গেলে নামাযের হুকুম কি?

অনলাইনে কিভাবে হালাল ইনকাম করব?

অনিচ্ছাকৃতভাবে মাথায়  শিরক এর বাক্য চলে এলে করণীয় কি?

মনে শিরকী চিন্তা এলে কি ইসলাম থেকে বের হয়ে যায়?

মনে শিরক এর মতো চিন্তা এলে কি করব?

ইমামের পিছনে কিরাআত পড়তে হবে কি?

বিকাশে লেনদেন করা বৈধ হবে কি?

1 2 3 … 8
Assalamu alaikum,

একটি বিশেষ আবেদন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, একটি জরুরি ও জটিল বিষয়ের শরীয়ত মোতাবেক সমাধান চেয়ে আপনার দ্বারস্থ হয়েছি। আজ থেকে কিছুদিন পূর্বে আমার পরিচিত একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে পারিবারিকভাবে না জানিয়ে নিজেরা কোর্টে গিয়ে দুই-তিনজন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষীর উপস্থিতিতে কাবিননামা ও আদালতের হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু উল্লেখ্য যে, সেখানে বর বা কনে— কেউই মৌখিকভাবে কোনো প্রকার ইজাব ও কবুল (অর্থাৎ মুখে স্পষ্ট শব্দে বিয়ের প্রস্তাব দেওয়া ও তা গ্রহণ করা) করেনি এবং পুরো প্রক্রিয়াটি সাক্ষীদের সামনে শুধু কাগজে লেখালেখি,নিজেদের স্বাক্ষর ও সাক্ষীদের সইয়ের মাধ্যমেই শেষ হয় এবং এরপর তারা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস শুরু করে। পরবর্তীতে তাদের যৌথ জীবনে বনিবনা না হওয়ায় এবং নিজেদের মধ্যে তীব্র ঝগড়াঝাটি সৃষ্টি হওয়ার কারণে ছেলেটি রাগের মাথায় মেয়েটিকে বেশ কয়েকবার মৌখিকভাবে ‘তালাক’ শব্দ উচ্চারণ করে, যা গণনায় তিন বারেরও বেশি হয়েছে। বর্তমানে উভয় পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার থেকে এখন ঘরোয়া পরিবেশে শরীয়তের নিয়ম মেনে, সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে নতুন করে তাদের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ছেলে ও মেয়ে উভয়েই পূর্বে বলা তালাকের কথাগুলো নিয়ে অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত রয়েছে। এই ঘটনার আলোকে প্রশ্নসমূহ: ১) মৌখিকভাবে কোনো প্রকার ইজাব-কবুল ছাড়া শুধু কাবিননামা ও হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে সাক্ষীদের সামনে তাদের যে প্রথম বিবাহটি হয়েছিল, শরীয়তের দৃষ্টিতে কি তা আদৌ সম্পন্ন বা সহীহ হয়েছিল? ২) যদি প্রথম বিবাহটি সহীহ না হয়ে থাকে, তবে পরবর্তীতে ঝগড়ার সময় ছেলেটি যে তিন বারের বেশি তালাক উচ্চারণ করেছে, শরীয়তের দৃষ্টিতে কি সেই তালাক কার্যকর হয়েছে এবং তাদের মধ্যে কি কোনো চূড়ান্ত বিচ্ছেদ ঘটেছে? ৩)বর্তমান পরিস্থিতিতে মেয়েটিকে অন্য কোথাও হালালা ছাড়া বা অন্য কোথাও বিবাহ দেওয়া ব্যতিরেকেই, তারা নিজেরা কি এখন নতুন করে মোহরানা ধার্য করে এবং সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে পুনরায় বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? (উল্লেখ্য,তারা দুইজনেই হানাফি মাযহাব অনুসরণ করেন) দয়া করে কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত সমাধান দিয়ে বাধিত করবেন

Sorry, this entry is only available in Bengali.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, ইসলামী শরিয়তের আলোকে একটি অত্যন্ত সংবেদনশীল দাম্পত্য বিষয়ের সুনির্দিষ্ট ও চূড়ান্ত ফায়সালা কামনা করছি। দয়া করে স্বামীর মানসিক অবস্থা এবং মনের ভেতর নিয়তটি যেভাবে বারবার হওয়া—সেই তীব্রতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করে সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন। ঘটনার বিবরণ ও পারিপার্শ্বিক অবস্থা: এক স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক ঝগড়া ও কথা-কাটাকাটি চলছিল। রাগের চরম মুহূর্তে স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে সুনির্দিষ্টভাবে মাত্র একবার একটি কেনায়া (ইঙ্গিতসূচক) বাক্য উচ্চারণ করে। বাক্যটি ছিল: “অন্য কোনো ছেলে দেখ।” নিয়ত ও চিন্তার বারবার পুনরাবৃত্তির বিস্তারিত বিবরণ: ১. বিশেষভাবে লক্ষণীয় বিষয় (খটকার মূল জায়গা): ঝগড়ার ওই সময় তালাকের একই নিয়তই বারবার হচ্ছিল। অর্থাৎ, বাক্যটি বলার আগে থেকে মনের ভেতরে তালাকের চিন্তা ও নিয়তটি একবার হয়েই শেষ হয়ে যায়নি, বরং তা বারবার হচ্ছিল এবং একের পর এক তার পুনরাবৃত্তি ঘটছিল।একই নিয়তের পুনরাবৃত্তি হওয়া কালীন সময়ে বাক্যটি শুধু একবার বলা হয়েছে। নিয়তটি এমন ছিল,””তালাক হবে।/এই কেনায়া বাক্য বললে তালাক হবে।”” ২. মুখে কেনায়া বাক্যটি বলার সময় স্বামীর মনে সুনির্দিষ্ট “তিন (৩)” সংখ্যাটির কোনো নিয়ত বা ধারণা ছিল না। অর্থাৎ, ‘আমি তোমাকে তিন তালাক দিয়ে একবারে বিদায় করছি’—এমন কোনো সংখ্যার কথা মনে বা ধারণাতেও ছিল না। ৩. তবে তখন স্বামীর মনে শুধু তালাকের ওই একই নিয়ত ছিল এবং নিয়তটি বারবার হচ্ছিল। ৪. স্বামী মুখে এই বাক্যটি নিশ্চিতভাবে মাত্র একবারই উচ্চারণ করেছেন। মুখে তিনি বাক্যটি একাধিকবার বলেননি। বর্তমানে স্বামী-স্ত্রী উভয়েই নিজেদের ভুল বুঝতে পেরে শরিয়তসম্মত উপায়ে পুনরায় একসাথে সংসার করতে আগ্রহী। কিন্তু তাদের মনে তীব্র খটকা ও সংশয় তৈরি হয়েছে যে—মুখে শুধু একবার বললেও,বলার সময় মনের ভেতরে তালাকের নিয়তটি বারবার হবার কারণে শরিয়তের পরিভাষায় তালাকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ তালাক (চূড়ান্ত বিচ্ছেদ) হয়ে গেল কি না? অতএব, শরিয়তের সঠিক মূলনীতি অনুযায়ী দয়া করে জানাবেন: ১.কিনায়া বাক্য বলার আগে বা বলার সময়ে মনে যতবার ঐ একই নিয়ত হয়েছে ততবারের উপর ভিত্তি করে কি মোট তত সংখ্যক বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে? ২.এই পরিস্থিতিতে কত সংখ্যক এবং কি প্রকার তালাক কার্যকর হয়েছে? ৩.তাদের কি একদম চুড়ান্ত বিচ্ছেদ অর্থাৎ ৩টি বিচ্ছেদ হয়ে গেছে? ৪.মুখের কেনায়া বাক্যের উচ্চারণ একবার থাকা অবস্থায় মনের ভেতর নিয়তের এই বারবার পুনরাবৃত্তি কি তালাকের সংখ্যা বেড়ে গেছে কি? ৫.তাদের জন্য পুনরায় শরিয়তসম্মত উপায়ে একসাথে সংসার শুরু করার সঠিক নিয়ম বা সুরত কী? ৬.এখন শরয়ী হালালা করা কি বাধ্যতামূলক?হালালা ছাড়া কি তারা আবার একত্রিত হতে পারবেন? ৭.স্ত্রী কি চিরতরে হারাম হয়ে গেছে কি? (উল্লেখ্য,এর আগে কখনোই তাদের মধ্যে এমন বিচ্ছেদ মূলক ঘটনা ঘটে নাই।এটাই প্রথমবার।তারা দুইজনেই হানাফি মাযহাব অনুসরণ কারী হুজুর) হুজুর কিছুদিন আগে এই ঘটনা ঘটে গেছে।কাউকে কিচ্ছু জিজ্ঞেসও করতে পারছে না ব্যক্তিটি।সারাদিন খালি এই ঘটনাটার কথা মনে আসতে থাকে।এই দু:শ্চিন্তায় রাত্রে ঘুমও হচ্ছে না হুজুর।স্‌বামীর মনে হচ্ছে এভাবে চলতে থাকলে আজীবন তো যিনার গুনাহতে গুনাহগার হতে থাকবে সে।বাচ্চাকাচ্চা হলেও তা জারজ হবে।এমন দুশ্চিন্তা হচ্ছে। শেষ অনুরোধ, কিভাবে ব্যাপারগুলো নিয়ে নিশ্চিত হবে আর কি করণীয় সেটা বলে দিবেন। অনুগ্রহ করে বিস্তারিত সমাধান দিয়ে তাদের মনের সমস্ত খটকা দূর করতে সাহায্য করবেন।

Sorry, this entry is only available in Bengali.

বিষয়: প্রচণ্ড রাগ, মানসিক অস্থিরতা ও ঘুমের প্রভাবের অবস্থায় উচ্চারিত তালাকের শরয়ী হুকুম জানার আবেদন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত মুফতি সাহেব, আমার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শরয়ী সমাধান জানার জন্য আপনার কাছে আবেদন করছি। আমি বিবাহিত। আমার বাড়ি কালীগঞ্জ এবং আমার শ্বশুরবাড়ি মহেশপুর। ঘটনার দিন আমার ছোট শালা (বয়স ১২ বছর) আমার বাড়িতে বেড়াতে আসবে—এ বিষয়টি আমি আগে জানতাম না। তাকে সকাল ৬টার বাসে পাঠানো হয়। সেদিন সকালে আমি এলার্জির ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলাম। ওষুধের কারণে আমার অনেক ঘুম ছিল এবং ঘুম থেকে ওঠার পর আমি স্বাভাবিক ও সতেজ অবস্থায় ছিলাম না। এর আগের কয়েকদিন ধরেও আমি টাকার সমস্যাসহ বিভিন্ন কারণে মানসিকভাবে অনেক চাপগ্রস্ত, দুর্বল ও বিধ্বস্ত অবস্থায় ছিলাম। সকাল ৭টার দিকে আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে বলে যে, আমার শালাকে কালীগঞ্জ স্ট্যান্ড থেকে নিয়ে আসতে হবে। ঘুম থেকে উঠে হঠাৎ বিষয়টি জানতে পেরে আমার খারাপ লাগে যে, এত ছোট একটি বাচ্চাকে একা পাঠানো হয়েছে। আমি আমার স্ত্রীকে বলি—তোমার মা-বাবা কীভাবে একা পাঠিয়ে দিলেন, বিষয়টি ঠিক হয়নি। কিন্তু আমার স্ত্রী আমার কথার ভুল অর্থ বুঝে নেয় এবং মনে করে যে, তার ভাই আসায় আমি খুশি নই। এরপর আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আমার স্ত্রী কিছু কথা বলতে থাকে, যার কারণে আমি প্রচণ্ড রেগে যাই। সেই সময় আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। প্রচণ্ড রাগ, মানসিক চাপ, ঘুমের প্রভাব ও অস্থিরতার মধ্যে মুখে যা আসছিল তাই বলছিলাম। কী বলছি এবং এর পরিণতি কী হবে—সেটা ঠিকভাবে উপলব্ধি করতে পারছিলাম না। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আমি খুব উত্তেজিত ও নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাই। এরপর আমি নিজের ক্ষতি করার মতো অবস্থায় চলে যাই। পরে আমাকে উদ্ধার করা হয়। এরপর কিছু সময় পর আবারও সেই মানসিক অস্থিরতার মধ্যেই আমি আমার স্ত্রীকে তিন তালাকের শব্দ বলে ফেলি। কিন্তু তালাক বলার সাথে সাথেই আমি চুপ হয়ে যাই। তখন আমার চাচী আমাকে জিজ্ঞেস করেন—তালাক হয়ে গেছে নাকি? তখন আমি বুঝতে পারি বিষয়টি খুবই গুরুতর। এর আগে আমি তালাকের গুরুত্ব ও এর পরিণতি সম্পর্কে ভালোভাবে অবগত ছিলাম না। ঘটনার কিছু সময় পর আমরা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারি এবং আবার একসাথে সংসার করতে চাই। আমার স্ত্রীও এখন আমার কাছে ফিরে আসতে চায়। এ পর্যন্ত আমাদের মধ্যে কোনো লিখিত তালাকনামা, নোটিশ বা অন্য কোনো লিখিত প্রক্রিয়া করা হয়নি। এখন আমার বিনীত প্রশ্ন হলো—এই পুরো ঘটনা, আমার প্রচণ্ড রাগ, মানসিক অস্থিরতা, ঘুমের প্রভাব এবং তালাক বলার সময়কার অবস্থার বিবেচনায় শরীয়তের দৃষ্টিতে তালাকটি কার্যকর হয়েছে কি না? যদি হয়ে থাকে, তাহলে আমাদের জন্য করণীয় কী? অনুগ্রহ করে কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করবেন। জাযাকাল্লাহ খাইরান। নাম: ____রেদওয়ান আহমেদ__

Sorry, this entry is only available in Bengali.

Search